ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচন এবং আমার কিছু কথা

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে অভিহিত করা হয়। ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানসহ প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে।
প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মনের ভিতর নানান প্রশ্ন উঁকিঝুকি মারছে। যদিও ৭১ কে টেনে এনে বিভাজন করা উচিত নয়, তবুও ঐতিহাসিক পটভূমিকেতো উপেক্ষা করা যায়না।উপেক্ষা করা যেতো যদি চরিত্র পাল্টাতো, আমরা দেখলাম – ২৪ এর বিপ্লবের পর ঢাবি ক্যাম্পাসে জিন্নাহর ছবি উত্তোলন করতে।
সংক্ষেপেই বলছি- বাংলাদেশকে মেধাশূণ্য করার টার্গেট ছিল পাকিস্তানিদের। এজন্য তারা ৭১ এর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের হত্যা করার টার্গেট করেছিল।
একটি বিশ্ববিদ্যালয় কীভাবে একটি দেশের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, তা ঢাকা বিশ্ববিদ্যালয়কে না জানলে বিশ্বাস হবে না। ভীনদেশী ব্রিটিশ বা পরদেশী ভারত যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আঁচড় দেয়ার সাহস করে নি, সেখানে স্বদেশী আল-বদররা লিস্ট ধরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করিয়েছে, পশ্চিম পাকিস্তানী মুসলমানদের দিয়ে।

ডক্টর মোহাম্মদ মর্তুজা, ডক্টর মুনিরুজ্জামান, ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, ডক্টর আবুল খায়ের, ডক্টর সিরাজুল হক খান, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, ডক্টর ফজলুর রহমানসহ আরও অনেক শিক্ষাবিদদের হত্যা করেছিল। কল্পনা করুন, একটা গরিব হতদরিদ্র জাতির একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেরা সব শিক্ষককে আল-বদররা হত্যা করিয়েছে, এবং সেই আল-বদরদের অনুসারীরা নতুন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছে!
এমনও হতে পারে তারা নির্বাচিত হয়ে যাবে।তারা নির্বাচিত হলেও আমি বিস্মিত হবোনা।সেই সক্ষমতা যদি তারা অর্জন করতে পারে তাহলে এর দায়ভার ব্যর্থদের।লক্ষ্য করলাম সাধারণ শিক্ষার্থীরা তাদের কথার যাদুময়তায় পড়েছে।এ কথা অনস্বীকার্য যে,তারা ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল ও পরিকল্পিত রাজনীতি করে।তারা খুব ভালো করেই জানে সাধারণ শিক্ষার্থীদের মন কিভাবে জয় করতে হয়।
নবীনদের ভর্তির কাজে সহযোগিতা করা থেকে শুরু করে, তাদের থাকার ব্যবস্থা করা,নোট দিয়ে সহযোগিতা করা, মাঝে মধ্যে চা নাস্তা করানো, মোটিভেশন দেয়া, নামাজ পড়তে নিয়ে যাওয়া এসব কাজে তারা সিদ্ধহস্ত।সংগত কারণেই সাধারণ শিক্ষার্থীরা অনেকটা হিপনোটাইস হয়ে পড়ে।
শিক্ষার্থীদের কথা কী আর বলবো অভিভাবকের জায়গা থেকে আমিও অনেকটা হিপনোটাইস ছিলাম যখন আমার ছেলেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে যাই।আমার ছেলে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত না হলেও সে প্রগতিশীল ছাত্র রাজনীতির সমর্থক ছিল। সবকিছু জেনেও ওরা আমার ছেলেকে যথেষ্ট সহযোগিতা করেছিল। এসব দৃশ্যমান সত্য।
কিন্তু প্রগতিশীল ছাত্র রাজনীতির সংগঠনগুলো – শিক্ষার্থীদের পালস বুঝতোনা।তারা সব সময় সাধারণ শিক্ষার্থীদের ভয় ভীতি ও র‍্যাগিং আতঙ্কে রাখতো।
শুধু জ্বালাময়ী বক্তব্য দিয়ে,হুমকি ধমকি দিয়ে ভোটারের মন জয় করা যায়না। ভোট পেতে হলে
শিক্ষার্থীদের মন জয় করার শিল্পকলা জানতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন শিক্ষার্থী ভিপি পদে দাড়িয়েছে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে শামীম হোসেনকে।সে স্বতন্ত্র থেকে ভিপি পদে প্রার্থী হয়েছে।যথাসম্ভব সে ইংরেজী সাহিত্যের শিক্ষার্থী।সে একজন মোটিভেশনাল স্পীকার।কোনো রাজনৈতিক দলের প্রতি তার আনুগত্য আছে কিনা আমার জানা নেই।তবে সে অসম্ভব মেধাবী। সাহিত্য ও রাজনীতির অলিগলি সম্পর্কে সে ভালোই জ্ঞান রাখে।বয়সের তুলনায় তার জ্ঞানের পরিধি বেশ বিস্তৃত।বলা যায় সকল বিষয়ে শামীম এর পান্ডিত্য রয়েছে।ভিপি প্রার্থী সকলের বক্তব্য আমি শুনেছি,আমার মনে হয়েছে সকলের চেয়েও শামীম হোসেব অনেক মেধাবী ও বুদ্ধিদীপ্ত।
শামীম তার ভেরিফাইড ফেইসবুকে আহমদ ছফার উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছে,- “মামুলি সফলতার চেয়ে মহৎ ব্যর্থতা ভালো”- আহমদ ছফা
তার মেধা ও সৎসাহস আমাকে মুগ্ধ করেছে। শামীম হোসেন এর জন্য শুভ কামনা রইল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.