ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

বৃহৎ জনস্বার্থে চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বৃহৎ জনস্বার্থে সার্বিক পরিস্থিতি নাগরিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিক অধিকার রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতায় চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর, চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সৈয়দ মাহবুবুল হক।

সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলি, অবৈধ অস্ত্র উদ্ধার, আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপন, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়াও পূজামণ্ডপে নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার, চট্টগ্রাম তার বক্তব্য প্রদানকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা উল্লেখ করেন; এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব প্রদান করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা আহবান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি এসময় উল্লেখ করেন। বিশেষত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য সকল ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.