ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

দেবহাটায় সুশীলনের আয়োজনে পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপুষ্টিমুক্ত ঘোষণা

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২টি ও কুলিয়া ইউনিয়নের ২টি মোট ৪টি গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষনা করা হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও সুশীলনের আয়োজনে খেজুরবাড়িয়া ও ছোটশান্তা গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, খেজুরবাড়িয়া গ্রামের ভিডিসির সাধারন সম্পাদক আনিসুল ইসলাম সনি, সদস্য শুভজিৎ মন্ডলসহ শিক্ষক, সাংবাদিক ও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। একই সময়ে কুলিয়া ইউনিয়নের নূনেখোলা ও শ্যামনগর গ্রামকে অপুষ্টিমুক্ত ঘোষনা করা হয়। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় টিকেট প্রাইমারি স্কুল মাঠে এক অনুষ্ঠানে উক্ত গ্রাম ২টিকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এএইচআই আসাদুল হক, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের মনিটরিং স্পেশালিস্ট শরিফুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিএম তারেক মনোয়ার, কুলিয়া পিএফ এর সিডিও আকরাম হোসেন,এসসিপিএফ ফ্যাসিলিটেটর জয় প্রকাশসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের ফ্যাসিলিটেটরগন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.