ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

সীতাকুণ্ডে জে কে স্টিল রোলিং মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে রোলিং মিলে কাজ করার সময় মেশিনের নিচে চাপা পড়ে রাজু চৌধুরী মিন্টু (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬.০০ টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত সাকিবের মালিকানাধীন জে.কে স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রাজু চৌধুরী উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মুহুরী পাড়ার বাসিন্দা।

কারখানার সিকিউরিটি নুরুল আমিন জানান, কারখানার ভেতরে কাজ করার সময় হঠাৎ মেশিনের চাপা পড়ে ওই শ্রমিক ঘটনাস্থলে মারা যান।
শ্রমিকের মৃত্যুর পর পরই কর্মরত শ্রমিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কারখানা ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা কারখানার ভেতরে প্রবেশ করেন এবং শ্রমিক নিহতের বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে।

কারখানার হিসাব রক্ষক মো.আজিম জানান, তাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ। তারা রোলিং মিলের প্রয়োজনীয় সকল মেশিন ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ করছিলেন। সন্ধ্যায় কারখানার ভেতরে কাটিং এর মাধ্যমে শেয়ারিং মেশিন সরিয়ে নেওয়ার সময় শ্রমিক রাজু মেশিনের নিচে চাপা পড়েন। এতে মেশিন চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার এসআই মো. রাসেল বলেন, রোলিং মিল কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। ঘটনাস্থলে গিয়ে কারখানার দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.