ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ডিসি পার্কে জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়ালের শুভ উদ্বোধন

 

সীতাকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ডিসি পার্কে ২৩ সেপ্টেম্বর উদ্বোধন করা হলো জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফরিদা খানম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন “চট্টগ্রাম জেলার নাগরিক ও পর্যটকদের জন্য আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে ডিসি পার্ককে সাজানো হচ্ছে। এই পার্কে প্রতিনিয়ত নতুন নতুন আকর্ষণ যোগ করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এর ধারাবাহিকতায় আজ উদ্বোধন করা হলো দীর্ঘ জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল। নির্দিষ্ট বয়সের দর্শনার্থীরা জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়ালে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”উদ্বোধন শেষে জেলা প্রশাসক পার্কের অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন এবং উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড উপস্থিত ছিলেন। নির্মল বাতাস ও সাগরবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিসি পার্ক এখন হয়ে উঠছে বিনোদন ও অ্যাডভেঞ্চারের অনন্য কেন্দ্র।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.