ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

রাজনীতি

নাকোল ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে নাকোল ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাকোল ইউনিয়ন যুবদলের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই যুগ পর আনন্দ, উল্লাসে স্লোগানে স্লোগানে উম্মুক্ত কর্মী সভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। কর্মী সমাবেশ সফল করতে বিশাল বিশাল মিছিল নিয়ে আলোচনা সভায় যোগদেন ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশীরা।

আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদল সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুবুল আলম মিল্টন, দপ্তর সম্পাদক হিমেল আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শেখ, শ্রীপুর থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত মোল্লা, থানা ছাত্রদলের সদস্য হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান অন্তর প্রমুখ।

আলোচনা সভায় দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ভূমিকা রাখা কর্মীদের দলীয় পদে রাখার জোড় দাবি জানান বক্তারা। এসময় মাদক মুক্ত যুব সমাজ ও মডেল ইউনিয়ন যুবদল গঠনের প্রত্যয়ব্যক্ত করেন পদপ্রত্যাশী নেতৃবৃন্দরা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.