ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম: হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান উপহার

বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম: মারিশ্যা ব্যাটালিয়ন কর্তৃক হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দিরে আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

২৮ সেপ্টেম্বর, ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাউল, ডাল ও তৈলসহ বিভিন্ন উপহারসামগ্রী এবং নগদ ১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অধিনায়ক ও জুন কমান্ডার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং ২০টি অসহায় পরিবারের বিভিন্ন উপহারসামগ্রী এবং নগদ ১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবি অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বিজিবি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিনে ও রাতে টহলের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি উল্লেখ করেন, “পাহাড়ি-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”— ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পূজা বা অন্যান্য ধর্মীয় উৎসব উদযাপন একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে থাকলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.