ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

দুর্নীতি ঢাকতে সংবাদ সম্মেলন, কৃষকদের ক্ষোভ

নওগাঁর মান্দায় কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও বেশ কয়েকজন ডিলারের বিরুদ্ধে সার সিন্ডিকেটের মাধ্যমে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর সারা উপজেলায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

অভিযোগ রয়েছে, দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর নিজের ভূমিকা আড়াল করতে মরিয়া হয়ে ওঠেন কৃষি কর্মকর্তা। এজন্য অভিযুক্ত ডিলারকে দিয়ে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করিয়ে বিষয়টি ঢাকার চেষ্টা চলছে বলে অভিযোগ সচেতন মহলের।

বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, “আমি ২৫-৩০ বিঘা জমিতে আবাদ করি। কিন্তু আজ পর্যন্ত সরকারি রেটে সার পাইনি। অতিরিক্ত দুই থেকে তিনশ টাকা দিলেই ডিলারের কাছ থেকে সার পাওয়া যায়।” একই অভিযোগ করেন কৃষক আব্দুল লতিফ, এবাদ, শামসুল ইসলামসহ আরও অনেকে। তাঁদের দাবি, যুগল চন্দ্র মন্ডল ও সুবল চন্দ্র মন্ডল নামে দুই ভাই মিলে ডিলারশিপ পরিচালনা করে প্রান্তিক কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন।

কৃষকদের অভিযোগ, বছরের পর বছর একই উপজেলায় দায়িত্ব পালন করলেও কৃষি কর্মকর্তা শায়লা শারমিন কখনো অভিযোগের সমাধান করেননি। বরং ডিলারদের পক্ষেই সাফাই দিয়েছেন তিনি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শস্যভাণ্ডারখ্যাত মান্দা উপজেলার কৃষকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে অসাধু কর্মকর্তা ও ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে রাসায়নিক সার পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে।

এদিকে, কৃষি কর্মকর্তার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে বিষ্ণুপুর ইউনিয়নের ডিলার যুগল চন্দ্র মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.