ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে বিএনপি’র কেন্দ্রিয় নেতা এম.এ. মতিন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ. মতিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন, ১৩ নং কশব ইউনিয়ন, ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও পূজা উদযাপন কমিটির সচিব সদস্য পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।

মন্দির পরিদর্শন শেষে এম.এ মতিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করে বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সবার আনন্দের উৎসবে পরিণত হয়েছে। আমরা চাই, মান্দা উপজেলাসহ দেশের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হোক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.