জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ স্বামীর বাড়ি ফিরবেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাৎসব। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।
মাকে বিদায় জানানোর জন্য বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেয় ভক্তরা ঢাক-ঢোলের তালে, গান-বাজনার বর্ণিল সুরে আনন্দ শোভাযাত্রা বের হয়। বৃষ্টিতে ভিজে দেবীর ভক্তরা হেঁটে, আবার কেউ ভ্যান ও রিকশা যোগে প্রতিমা নিয়ে যান নদ-নদীর ঘাটে।
সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটায় ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়। ধূপ, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভক্তরা আগামী বছরের সুখ-শান্তি কামনা করেন।
এবার ইসলামপুর উপজেলায় ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।





