ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

খেলাধুলা

মান্দায় প্রীতি ফুটবল ম্যাচ, জয় নওগাঁর

নওগাঁর মান্দায় ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে একদিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই খেলায় জয়পুরহাট জেলা ফুটবল দলকে ৩–০ গোলে হারিয়ে বিজয়ী হয় নওগাঁ জেলা দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন খান, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম বাদল, মনোজিৎ সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ও অত্র কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সহ এলাকার আরো গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল

পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের  এম, এ মতিন বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল আমাদের গ্রামীণ জনপদে জনপ্রিয় খেলা, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহায্য করে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.