দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। প্রথমবারের মতো কাউখালী উপজেলার কংকন বড়ুয়া অন্তু স্বতন্ত্র সার্বভৌম শিক্ষার্থী ঐক্য পরিষদ প্যানেল থেকে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন । একই পদে আরো ১৭ জন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁকে কেন্দ্র করে এলাকাবাসীর আশা-আকাঙ্খা তুঙ্গে, অন্তু নিজেও ব্যাপক আশাবাদী। কাউখালীর যুব সংগঠন টিম বন্ধু মহল এর চেয়ারম্যান মো. মনির হোসেন কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হওয়াই তিনি অনেক আনন্দিত এবং উদযাপিত তিনি আশা করছেন সাধারণ শিক্ষার্থীর ভোটে তিনি জয় যুক্ত হয়ে সার্বজনীন ভাবে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে যাবেন এবং বিশেষ করে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এবং শাটন ট্রেন ও বাস সার্ভিস সহ আবাসিক হোস্টেলের খাবার মান- উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন। তাছাড়া ছাত্রীদের জন্য বিশেষ আবাসনের ব্যবস্থার প্রতি তাগিদ থাকবে, তিনি বিরামহীনভাবে বিশ্ববিদ্যালয়েরর প্রত্যেক শিক্ষার্থীর নিকট ভোট প্রার্থনা করছেন, সাধ্যাতীত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তাঁর ব্যালট নং- ০৬ । তিনি তাঁর সকল শুভার্থী এবং প্রিয় কাউখালী বাসীর থেকে দোয়া প্রার্থনা করেছেন। সাক্ষাৎকার প্রদানকালে টিম বন্ধু মহল যুব সংঘের চেয়ারম্যান মো. মনির হোসেন এর নিকট টিম বন্ধু মহলের প্রতি তাঁর অগাধ ভালবাসা ব্যাক্ত করেন।





