ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অন্যান্য

চট্টগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: সচেতনতনা বাড়াতে র‍্যালী ও মহড়া আয়োজন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ'” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর,সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাড্য র‍্যালী, ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সৌজন্যে মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.ছাইফুল্লাহ মজুমদারের সভাপতিত্বে ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় উপ সহকারী পরিচালক মো. আলমগীর, ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইপসার প্রজেক্ট ম্যানেজার (এ্যান্টিসিপেটরি এ্যাকশন)  সানজিদা আকতার প্রমুখ। অনুষ্ঠানটিতে  দুর্যোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

র‍্যালী ও ফায়ার সার্ভিসের মহড়া

দিবসের শুরুতে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নগর স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধিদের সমন্বিত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী শেষে স্কুলের মাঠে এক জরুরি অগ্নি নির্বাপণ  ও ভূমিকম্প থেকে উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়ায় আগুন লাগলে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে মহড়ায় অংশ নিয়ে অগ্নিনির্বাপণের পদ্ধতি শিখে নেয়।

বক্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন বলেন, দুর্যোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি ছোট ছোট অসাবধানতাকে দুর্যোগের কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা শুধু বড় বড় ঘূর্ণিঝড় বা বন্যার কথা চিন্তা করি, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুলগুলোই যে বড় দুর্যোগ ডেকে আনে, তা ভাবি না। যেমন, যত্রতত্র চিপস বা প্যাকেট ফেলে ড্রেন বন্ধ করে দেওয়া। অতিবৃষ্টির সময় পানি চলাচল ব্যাহত হওয়ায় এই ছোট অসাবধানতাই জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি করে। এভাবে আমাদের ছোট ছোট অসচেতনতাগুলো বড় দুর্যোগ বয়ে আনছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আলমগীর দুর্যোগ প্রতিরোধে পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। তিনি বলেন, সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণের মাঝে পূর্বপ্রস্তুতি নেওয়ার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার বলেন, দুর্যোগকে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে প্রতিরোধ করা সম্ভব। আর প্রশমন বা ঝুঁকি কমানোর মাধ্যমেই এই প্রতিরোধকে সফল করা যায়। কীভাবে প্রশমন করতে হবে, তা জানাতেই এই ধরনের মহড়া ও সভার প্রয়োজন। তিনি জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণকে সতর্ক হওয়ার বার্তা দেওয়া যায়, ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা বলেন চট্টগ্রামের প্রেক্ষাপট বিবেচনায় পাহাড়ধসের ঝুঁকিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এক্ষেত্রে একটি কার্যকর প্রটোকল তৈরি একইসাথে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে পাহাড়ধসের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মেট ক্লাব পরিদর্শন

আলোচনা সভার পর অতিথিরা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ও সেভ দ্য চিলড্রেন  উদ্যোগে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মেটক্লাব/আবহাওয়া ক্লাব পরিদর্শন করেন। এটি শিশু ও যুব-নেতৃত্বাধীন একটি ক্লাব, যার মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া জ্ঞান, পূর্বাভাস ও দুর্যোগ প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখে। অতিথিরা ক্লাবের সদস্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.