ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

১৭৯ তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস : চমেক ও বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখা

ঐতিহাসিক দিনটির স্মরণে ১৭৯ তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস এবারো চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল পর্যায়ের এ্যানেথেসিওলজিস্টস ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার উদ্যোগে দিবসটি উদযাপিত হবে নানা ধারাবাহিক কার্যক্রমে ।

আগামীকাল ১৬ ই অক্টোবর ১৭৯ তম বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হলো – জরুরি স্বাস্থ্য সেবায় অবেদনবিদ্যা।

চমেক এর নতুন একাডেমিক ভবনের নীচতলার কনফারেন্স রুমে আগামীকাল সকাল ১০ টায় চট্টগ্রাম এর সকল পর্যায়ের এ্যানেথেসিওলজিস্টস ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার উদ্যোগে কেক কাটা, বেলুন উড্ডয়ন ও মনোরম রেলির মাধ্যমে এ দিবসটি উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয়ের আলোকে আগামী ১৭ ই অক্টোবর সন্ধ্যা ৭-০০ টায় চট্টগ্রাম ক্লাবে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। জরুরি স্বাস্থ্য সেবায় অবেদনবিদদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোভিড, ডেংগু ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসায় কোভিড আইসিইউ এর দায়িত্ব পালন, ট্রমা সার্জারীতে এ্যানেসথেসিয়া ও এটিএলএস সেবা প্রদান, হৃদরোগে হৃদ যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেলে সিপিআর প্রদান, ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের পরবর্তী এ্যানেসথেসিয়া ও আইসিইউ সেবা প্রদান এবং যুদ্ধকালিন কিংবা মানব সৃষ্ট সংকটে হতাহত মানুষের সেবা প্রদান এ্যানেসথেসিওলজি ও আইসিইউ সেবা প্রদান অতীব গুরুত্বপূর্ণ।

কোভিড পেনডেমিকের সময় এবং ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতাহত ছাত্র- জনতার চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ও অপারেশন থিয়েটারে এ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের কার্যক্রমে এ্যানেসথপসিওলজিস্টদের এর ভুমিকা অবিস্মরণীয়। এ্যানেসথেসিওলজি হলো জরুরি স্বাস্থ্য সেবায় একটি মানবিক দায়িত্ব।

উল্লেখ্য : ১৮৪৬ সালের ১৬ ই অক্টোবর ম্যাসাসুটস এর বোস্টন হাসপাতালের ইথার ডোমে ইথার দিয়ে প্রথম বিজ্ঞানসম্মত এ্যানেসথেসিয়া প্রদান করা হয়। এরপর প্রতি বছর এ ঐতিহাসিক দিনটির স্মরণে বিশ্ব এ্যানেসথেসিয়া পালিত হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.