ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

হাত ধোয়ার নায়ক হন” এই প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তানজিনা আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত,উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিবৃন্দ।

এসময় র‍্যালিতে উপস্থিত বক্তারা বলেন, নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হলে জীবাণু সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়িত্বও বটে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.