ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পথিকৃৎ কমরেড আহসানউল্লাহ চৌধুরী আর নেই

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, রাত ৯.১৩ মিনিটে  এদেশের শ্রমিক ও কৃষক আন্দোলনের অন্যতম পথিকৃত, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড আহসানউল্লাহ চৌধুরী চট্টগ্রামে  ইন্তেকাল করেছেন! (১৯৩৬-২০২৫)  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কমরেড আহসানউল্লাহ চৌধুরী ছিলেন একাধারে শ্রমিক আন্দোলনের সংগঠক, সমাজতান্ত্রিক চিন্তাবিদ। যিনি এদেশের  মাটি ও মানুষের জন্য দীর্ঘ সময় রাজনীতি করেছেন যেখানে ক্ষমতা নয় বরং মানুষের মুক্তিই ছিল চূড়ান্ত লক্ষ্য।
ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন এবং তখন থেকেই তাঁর মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। সামাজিক বৈষম্য, শ্রেণিবিভাজন ও রাজনৈতিক শোষণ তাঁকে গভীরভাবে নাড়া দেয়। সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রা যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন সমাজতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে। ষাটের দশকের উত্তাল সময়, দেশজুড়ে মুক্তির আন্দোলন, কৃষক ও শ্রমিকের দাবি এই সময়েই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। তাঁর আদর্শের মূল ভিত্তি ছিল মার্কসবাদ ও লেনিনবাদ। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত স্বাধীনতা মানে কেবল রাষ্ট্রীয় স্বাধীনতা নয়; অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও শ্রেণি বৈষম্য মুক্ত সমাজই প্রকৃত স্বাধীনতা। “যেখানে শ্রমিক তার ঘামের মূল্য পায় না, সেখানে স্বাধীনতা অসম্পূর্ণ।” এই বিশ্বাস থেকেই তিনি শ্রমিক ইউনিয়ন গঠনে নেতৃত্ব দেন। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সংগঠিত করে মজুরি, কর্মপরিবেশ ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন পরিচালনা করেন। কৃষক সংগঠনের সঙ্গেও গভীর সম্পর্ক ছিল তাঁর। তিনি গ্রাম ও শহরের মধ্যে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন এক ‘শ্রমজীবী ঐক্যের রাজনীতি’-র মাধ্যমে। তিনি ১৯৬৫ সালে  গ্রেফতার হয়ে ছিলেন, বারবার নির্যাতন ও নজরদারির শিকার হন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, কিন্তু তিনি কখনো আপস করেননি। তিনি ১৯৬৮ -৬৯ এর শ্রমিক রাজনৈতিক আন্দোলন সংগঠিত করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতিপর্বে সংগঠকের ভূমিকা পালন করেন।১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে পার্টির গেরিলা মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষণ ও দেশের অভ্যন্তরে অপারেশন সংগঠিত করার কাজে নেতৃত্ব দেন। পাকবাহিনী ও তাদের এদেশীয় এজেন্টরা তাঁর ঘরবাড়ী জ্বালিয়ে দেয় এবং তাঁর ভাই আনোয়ার চৌধুরীকে নির্মম ভাবে হত্যা করে। কমরেড আহসানউল্লাহ চৌধুরী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম মহানগর সম্পাদক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন।তিনি শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে সোভিয়েত ইউনিয়ন, পূর্ব জার্মানি, বুলগেরিয়া, চেকোশ্লোভাকিয়া,সিরিয়া, ভারত ও ভিয়েতনাম সফর করেন। রাজনীতির মাঠে যেমন ছিলেন দৃঢ়, তেমনি ব্যক্তিজীবনেও ছিলেন নিঃস্বার্থ।  তিনি কেবল একজন সংগঠকই নন, ছিলেন গভীর চিন্তার মানুষ। তিনি সমাজতন্ত্র, গণতন্ত্র ও জাতীয় মুক্তি বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন। তাঁর ভাষা ছিল সহজ, কিন্তু বার্তা ছিল প্রখর। তিনি বলতেন, “জনগণের চেতনায় বিপ্লব না এলে কোনো রাষ্ট্রব্যবস্থা টিকে না।” তাঁর লেখায় উঠে এসেছে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমজীবী শ্রেণির মানবিক মর্যাদার দাবি, এবং নতুন সমাজগঠনের নৈতিক স্বপ্ন। তাঁর রাজনৈতিক সহযোগীদের মাধ্যমে জানা যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং দৃঢ়চেতা। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.