ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

রাজনীতি

মান্দায় বিএনপির ৩১ দফা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর মান্দা উপজেলার বাঙ্গালপাড়া প্রাইমারি স্কুল মাঠে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক এসোসিয়েশনের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, নুর বকস মন্ডল, ডা. রইস উদ্দিন, আব্দুল কাদের, নাজিম উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদল নেতা আল মামুন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন আলী, উপজেলা শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক আনিছার রহমান আনিস, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সমবায় দলের সদস্য সচিব এনামুল হক, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সিনিয়র বিএনপি নেতা মোজাম চকদার, সেকেন্দার আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার। তাই দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির আন্দোলনের পাশে আছে।
সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.