ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে মব-এ সাংবাদিক হামলার ঘটনায় এক সপ্তাহেও মামলা নেয়নি পুলিশ

(ওসি উদ্ধার করলেন লুটে নেওয়া মুঠোফোন, উদ্ধার হয়নি টাকা ও মানিব্যাগ)

চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্ঠি করে সন্ত্রাসী আসাদ বাহিনী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও থানার পুলিশ এখনো মামলা নেয়নি। একাধিকবার থানায় মামলার এজাহার নিয়ে গেলেও পুলিশ এজাহার ফেরৎ দিয়েছে বলে অভিযোগ সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের। ওসির দাবি মব সৃষ্ঠি করে যে সকল ছেলে ঘটনা ঘটিয়েছে তাদের যাচাই বাচাই করা হচ্ছে। তবে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের দাবি যারা এ ঘটনা ঘটিয়েছে আর যারা এই ঘটনা ঘটাতে সন্ত্রাসী আসাদ বাহিনীকে ব্যবহার করেছে তাদের তথ্য প্রমান সব থানার পুলিশকে দেওয়া হলেও পুলিশ মামলা নিচ্ছে না।

ঘটনার একদিন পর হামলাকারীদের কাছ থেকে ওসি উদ্ধার করেছে লুটে নেওয়া মোবাইল। তবে এখনো পর্যন্ত মানিব্যাগ ও টাকা উদ্ধার হয়নি। এদিকে এ ঘটনায় জাতীয় ও আঞ্চলিক যেসকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সেসকল সাংবাদিকদের হামলার ঘোষনা দিয়ে হুমকির দিচ্ছে মব সৃষ্ঠিতে ইন্ধনদাতা- সহযোগীরা। হামলার আশঙ্কায় দুইজন সাংবাদিক নিরাপত্তা ছেয়ে থানায় জিডিও করেছে।
আহত সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এজাহারে আসামী করা হয়েছে ৯জনকে। তাদের তথ্য প্রমানও থানার ওসিকে দেখানো হয়েছে। তারপরও কেন মামলা নিচ্ছে না সেটা ওসিই ভালো যানে। তবে ওসি সাহেব মামলা নিবে সেটার আশা ছেড়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমি স্বাধীনতান বিশ্বাসী একজন সাংবাদিক। কোন রাজনৈতিক বলয়ে ছিলাম না। পূর্বে দৈনিক প্রথম আলো ও আজাদীতে কাজ করার সময় সব দলের নেতা কর্মিদের সঙ্গে আমার সম্পর্ক ছিলো।এখনো আছে। কিন্তু সম্প্রতি সময়ে একটি রাজনৈতিক দলের কয়েকজন অনুসারী প্রতিদিন তাদের ফেজবুক ওয়ালে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, সীতাকুণ্ডে দায়িত্বরত পেশাদারিত্ব বজায় রাখা সাংবাদিকদের নানা ভাবে নিযাতন, হামলা, অপপ্রচারের শিকার হচ্ছে। মামলার ভয় দেখিয়ে নানা ভাবে হয়রানী করছে একটি চক্র। যা পেশাদারীত্বে হুমকির মধ্যে পড়ছে। তিনি থানায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করার দাবিও জানান।

অনুসন্ধান তথ্যে জানা গেছে, সাংবাদিক লিটনের উপর হামলার ঘটনার পূর্বে আসাদ ও তার সহযোগীদের ম্যাসেঞ্জার গ্রুপে লেখা একটি স্কিনশর্টে দেখা যায়, ম্যাসেঞ্জার গ্রুপের নাম ‘আসাদ ভাইয়ের সমর্থক’। ওই মেসেঞ্জার আইডিতে মো. আসাদ লিখেন” সীতাকুণ্ড প্রেসক্লাবের অমানুষের বাচ্চা সাংবাদিকদের জন্য কিছুই করতে পারতেছি না। টাকা কামাইতে গেলে তথ্য পাই যায়”। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামীলীগের দোসর ও হিন্দু সাংবাদিকরা এখনো এলাকায় থাকে কিভাবে।
শুভ নামে ওই গ্রুপের আরেক সদস্য প্রতি উত্তরে লিখেন, ”কালী পুজোতে লিটনরে দেখছি আসাদ ভাই, তারে কট দিলে কিছু টাকা কামাতে পারমু”। আসাদ ও শুভ দুই জনই স্থানীয় পৃথক দুই রাজনৈতিক দলের অনুসারী বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে হামলার ঘটনার সোমবার রাত ১২টার সময় আসাদ তার ফেজবুক পেইজে একটি মিছিলের ভিডিও আপলোড় করে। এতে ২০-২৫ জন যুবক দেখা যায়। তারা মিছিলে ‘আওয়ামীলীগ দালাল সাংবাদিক ধর, ধরে ধরে জবাই কর, ইসকন নিধন কর, সীতাকুণ্ড মুক্ত করসহ নানা শ্লোগান দেয় তারা।
এছাড়া ‘জামায়াতে ইসলাম সীতাকুণ্ড কুমিরা’ ও জামায়াত ইসলাম যুব কাফেলা’ সহ একাধিক ফেজবুক পেইজ থেকে সাংবাদিক ও সীতাকুণ্ড প্রেসক্লাবের বিরুদ্ধে নানা আপত্তিকর স্ট্যাটাস ও পোস্ট দিতে দেখা গেছে। পরে ওই পোস্টগুলো সরিয়ে নেয় তারা।
ঘটনার দিন হামলাকারীরা সাংবাদিকের কাছ থেকে লুট করা মুঠোফোনটি গত সোমবার রাতে সীতাকুণ্ড থানার ওসি মুজিবর রহমান উদ্ধার করে লিটনের ভাতিজা সুদীপ্ত চৌধুরী হাতে তুলে দেন।
সুদীপ্ত জানান, সোমবার রাতে থানা থেকে মুঠোফোন আনতে ওসি ফোন করেন। পরে তিনি গিয়ে ওসির কাছ থেকে মুঠোফোনটি নিয়ে আসেন। তবে কার থেকে এই মুঠোফোনটি উদ্ধার হয়েছে তা জানায়নি পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পায়নি। এখনো মামলা হয়নি।
গত বুধবার রাত ৮টার সময় আহত সাংবাদিক লিটনসহ চার সাংবাদিক থানায় মামলার এজাহার দিতে যায়। সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ওসির সঙ্গে মোবাইলে যোগাযোগ করার পর সময় নিয়ে এজাহার দায়ের করতে যায় চার জন স্থানীয় সাংবাদিক। এসময় থানায় অবস্থান করতে দেখতে পায় হামলাকারী আসাদ বাহিনী ও তাদের ব্যবহারকারীদের। এসময় থানায় ছিলেন না ওসি। মুঠোফোনে ওসি জানাই তিনি অসুস্থ চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে ডাক্তারে কাছে গেছেন। এজাহার নিয়ে অন্য দিন আসতে বলেন। গত বৃহস্পতিবার সীতাকুণ্ড প্রেসক্লাবের চারজন নেতৃবৃন্দ থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করলেও ওসি মামলা রেকর্ড না করে ফেরৎ দেন।
গত রোববার রাতে সীতাকুণ্ডের পৌরসদরস্থ রেল গেট এলাকার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর সন্ত্রাসী আসাদুজ্জামান ওরফে আসাদ বাহিনী হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তাঁরা বিভিন্ন ধরনের অশালীন স্লোগান দিয়ে মারতে মারতে সীতাকুণ্ড থানায় নিয়ে যান। এ সময় সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীরা লিটনকে সীতাকুণ্ড থানায় নিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু পুলিশ তাঁদের জানিয়ে দেয়, তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা পুলিশের সহায়তায় তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনদিন মেডিকেলে চিকিৎসা শেষে বর্তমানে চট্টগ্রামে এক আত্নীয়র বাসা থাকছেন। নিরাপত্তাহীনতায় তার সীতাকুণ্ডে বাড়িতে থাকা তার পরিবারও।
বার্তা প্রেরকঃ-
সঞ্জয় চৌধুরী
প্রচারও প্রকাশনা সম্পাদক
সীতাকুন্ড প্রেসক্লাব
সীতাকুন্ড চট্টগ্রাম
তারিখঃ২৬.১০.২০২৫ ইং

শেয়ার করুনঃ

© All Rights Reserved.