ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লাখ টাকা

নওগাঁর মান্দায় ১৩নং কশব ইউনিয়নের কশব কচুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল লতিফ প্রামাণিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্য মোছাঃ ফাতেমা (৫৫), মোছাঃ শিরিনা (৩০), মোছাঃ মরিয়ন (১২) ও মোছাঃ মমি (৪) কোনোরকমে প্রাণে রক্ষা পেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেননি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ মকবুল হোসেন বলেন, “আমি পরে এসে দেখি আগুন প্রায় নিভু নিভু। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি এবং তাদেরকে নিরাপদে উদ্ধার করি।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও কম্বল দিয়েছি। পরবর্তীতে সরকারি সহায়তা হিসেবে দুই বান টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, আগুনে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.