ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

চট্টগ্রাম

আজ চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী

 

কেন দলীয় সীমাবদ্ধতার গণ্ডি ছাপিয়ে একটি অঞ্চলের সব মানুষের প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি-এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যে কথা উল্লেখ করতে হবে তা হচ্ছে, তাঁর কর্মে-চিন্তায়, ধ্যানে-জ্ঞানে ছিল শুধু চট্টগ্রাম। এখানকার মানুষের আশা ও আকাঙ্ক্ষা, ক্ষোভ ও বেদনা, হতাশা ও বঞ্চনা তাঁর মতো করে আর কখনো বুঝতে পারেনি কেউ। আর কেউ এভাবে শনাক্ত করতে পারেনি সমস্যার জায়গাগুলো। দুর্যোগে-দুর্ঘটনায়, বিপদ-আপদে পাশে দাঁড়ানোর মতো দীর্ঘকাল তাঁর মতো একজনকে বন্ধু পায়নি চট্টগ্রামের মানুষ। আর কখনো পাবে কি না, এই প্রশ্ন গভীর দীর্ঘশ্বাসের মতো তাই অনুচ্চারিত থেকে যাচ্ছে। সব ধরনের সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে স্থান করে নিতে চাননি তিনি। দলের কেন্দ্রীয় কমিটিতে পদ-পদবিও চাননি কোনো দিন। চট্টগ্রামে আওয়ামী লীগের কমিটিতে সদস্য থেকে সভাপতি পর্যন্ত হয়েছেন। তিন-তিনবার নির্বাচিত হয়ে ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন এই নগরের। এর মধ্যে এমন দুটি নির্বাচনে জয়ী হয়েছেন, যখন তাঁর দল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধী দলে। আবার হেরেছেনও। কিন্তু সেই পরাজয়ের গ্লানি নিয়ে জনবিমুখ হয়ে পড়েননি। মানুষের পাশে থেকে তাঁদের অব্যক্ত কথাকে ভাষা দিয়েছেন তিনি।

মহিউদ্দিন চৌধুরী উঠে এসেছিলেন তৃণমূল থেকে। রাজনৈতিক জীবনে ভুল-শুদ্ধ যা করেছেন, রাজপথে থেকেই করেছেন। ভালো কাজের জন্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ভুল উদ্যোগের খেসারতও হাতেনাতে পেয়েছেন নির্বাচনে হেরে। কিন্তু রাজপথ ও রাজনীতি ছাড়েননি কখনো।
মহিউদ্দিন চৌধুরীর শেষ বিদায়ে স্মরণকালে কোনো ব্যক্তির জানাজায় এত লোকসমাগম আর দেখেনি চট্টগ্রামে। নিজের রাজনৈতিক দলের সতীর্থরা তো বটেই, বিরোধী দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শোকার্ত মানুষের ঢল নেমেছিল সেদিন ঐতিহাসিক লালদীঘির ময়দানকে কেন্দ্র করে আশপাশের বিরাট এলাকাজুড়ে। মহিউদ্দিন চৌধুরীর প্রতি এ অঞ্চলের মানুষের এই শ্রদ্ধা-ভালোবাসা যেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ-তিতিক্ষা, সাহস-সংগ্রাম এবং জনকল্যাণে তাঁর নিরাপস ভূমিকার স্মরণ ও স্বীকৃতি। চট্টগ্রাম তার এক অকৃত্রিম বন্ধু, একজন প্রকৃত অভিভাবককে হারাল-এই হাহাকার ধ্বনিত হয়েছিল দলমত-নির্বিশেষে এ অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে।
দলের এই চরম দুঃসময়ে চট্টগ্রামে একজন মহিউদ্দিন চৌধুরীর অভাববোধ করছেন নেতাকর্মীরা।

‘চট্টলবীর’ এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.