ঢাকা, , , ,
সর্বশেষ
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন

চট্টগ্রাম :ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ-এর চট্টগ্রাম কার্যকরী কমিটির সভাপতি হিসেবে শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে তাদের সদস্যপদ ও দায়িত্ব অনুমোদন করা হয়।

এ সময় ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মাসুদুর রহমান দিপু নবনির্বাচিত সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের হাতে অনুমোদিত কাগজপত্র তুলে দেন।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে।

ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে পরিচিত। সংগঠনটি সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং ঐক্যবদ্ধ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.