ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

সীতাকুণ্ডের শিক্ষাজাগরণের স্বপ্নপুরুষ আলহাজ্ব এম. আব্দুল্লাহিল মামুন

 

সীতাকুণ্ডের শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এম. আব্দুল্লাহিল মামুন ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষাবিস্তার আন্দোলনের অগ্রদূত। শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও সীতাকুণ্ডবাসীর হৃদয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
১৯২৫ সালে সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মৌলভী মোহাম্মদ নুরুল আনোয়ার এবং মাতা মরহুমা রহমতের নূর।
১৯৩১ সালে ঘোড়ামরা প্রাইমারি স্কুলে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। পরবর্তীতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে অধ্যয়ন শেষে তিনি মিউনিসিপ্যাল হাই স্কুলে ভর্তি হন এবং ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে চট্টগ্রাম কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ ডিগ্রি অর্জন করেন।
১৯৪৯ সালের জানুয়ারিতে তিনি কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করেন। ১৯৫৩ সাল পর্যন্ত সেখানে কর্মরত থাকার পর কাটিরহাট হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে নিজের শেকড়ের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে ১৯৫৭ সালে তিনি মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মছজিদ্দা উচ্চ বিদ্যালয়কে একটি শৃঙ্খলাবদ্ধ, মানসম্মত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করেন। অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়টি দেশব্যাপী পরিচিতি লাভ করে। কঠোর শৃঙ্খলা, মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ পরিচালনার কারণে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে ভর্তি হতে শুরু করে। এমনকি দুরন্ত ও অমনোযোগী শিক্ষার্থীরাও তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনায় সফলতার স্বাক্ষর রাখে।
জনাব এম.এ. মামুন ছিলেন অত্যন্ত সৎ, নীতিবান ও সুদক্ষ শিক্ষক-প্রশাসক। মছজিদ্দা স্কুলকে ঘিরে তাঁর স্বপ্ন ও আত্মনিবেদন ছিল অসাধারণ। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষাবিস্তারের স্বার্থে তিনি ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন।
১৯৫১ সালে মরহুম এম.এ. আজিজের আহ্বানে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। তবে তাঁর সবচেয়ে গৌরবোজ্জ্বল পরিচয়—তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদান জাতির ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা-পরবর্তী সময়ে সরকার তাঁকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ প্রদান করেছিল।
রাজনীতি ও শিক্ষা সংগঠনে তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন মরহুম এম.আর. সিদ্দিকী। তাঁর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এম.এ. মামুন প্রতিষ্ঠা করেন কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
১. মছজিদ্দা উচ্চ বিদ্যালয়
২. মছজিদ্দা বালিকা বিদ্যালয়
৩. লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়
৪. লতিফা সিদ্দিকী গার্লস কলেজ
সারাজীবন শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করা এই মহৎ মানুষটি ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সীতাকুণ্ডের শিক্ষাজাগরণের স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সূর্যসন্তান।
২০১৩ সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। তাঁর কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অনন্য অবদান এবং মানবিক আদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। পরিশেষে প্রার্থনা করি- মহান আল্লাহ উনার সকল মহৎ কাজ কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.