ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ফয়সাল হাওলাদার (৩৭) নামে এক সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১০২৬।
ভুক্তভোগী মো. ফয়সাল হাওলাদার ‘দৈনিক দুর্নীতি পোস্ট’-এর সম্পাদক এবং ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর পরিচালক (গণমাধ্যম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডি সূত্রে জানা যায়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় অবস্থান করছিলেন সাংবাদিক ফয়সাল হাওলাদার। এ সময় স্থানীয় খোলামোড়া জিয়ানগর এলাকার বাসিন্দা মো. সাব্বির (৩৮) ও অজ্ঞাতনামা আরও তিনজন সেখানে এসে প্রকাশ্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁর সাংবাদিকতা পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাভ ফোলা জখম করেন। যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
হামলার পর নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে আইনি সহায়তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মো. সাব্বিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুছ জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.