ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণহানি ও ভয়াবহ জলাবদ্ধতা’ পরবর্তী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সতর্কতা

টানা চার দিনের অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম মহানগরীতে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই পৃথক ঘটনায় পাহাড়ধসে দুই শিশুসহ বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘণ্টার জন্য আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

বুধবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় পাহাড়ধসে আশরাফুল ইসলাম (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় পাহাড়ের মাটি ধসে সামিয়া (১২) নামে এক কিশোরী প্রাণ হারায়। এর আগে মঙ্গলবার রাঙ্গুনিয়ায় রেনু আক্তার (৫৫) নামে এক নারী এবং নগরীর রহমাননগরে দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বারবার সতর্ক করা সত্ত্বেও ঝুঁকি নিয়ে বসবাস করায় এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটেছে। মৃতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নগরীর চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর ও ইপিজেডসহ নিচু এলাকার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। আগ্রাবাদ সিজিএস কলোনির বাসিন্দা আব্দুস ছাত্তার জানান, গত এক দশকে এমন ভয়াবহ জলমগ্নতা তিনি দেখেননি। রাস্তায় যানবাহন না থাকায় এবং গণপরিবহন সংকট ও অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির ফলে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হকার ও দিনমজুররা গত চার দিন ধরে উপার্জনের পথ বন্ধ থাকায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। বুধবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা চট্টগ্রামসহ দেশের আট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.