ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

চট্টগ্রাম

লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

আজ মঙ্গলবার সকাল ০৯:২০ মিনিটে চট্টগ্রাম সীতাকুণ্ডে ডালাস পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ঢাকামুখী একটি ৮ নম্বর বাস যাত্রী উঠানোর জন্য দাঁড়ালে দ্রুতগতির একটি লরি সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের উপর গিয়ে পড়ে এবং তিনজন গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইশা মুসফিয়াত (২১) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বোয়ালিয়াকান্দি গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের কন্যা। অপর দুই শিক্ষার্থী চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে দায়ী লরি ও বাসটি আটকের দাবি জানান। বার আউলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের সার্জেন্ট শামিম আলম জানান, দুটি যানবাহনই জব্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.