ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রচ্ছদ >

আইন ও আদালত

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পাবনার ঈশ্বরদীর তিন ফার্মেসিকে জরিমানা

পাবনা ঈশ্বরদী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—রিপন ফার্মেসি, সামি মেডিকেল হল ও এমএসটি ফার্মেসি। তাদেরকে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনার তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, পরিদর্শক মো. মাহমুদুল ইসলামসহ ঔষধ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওষুধের মেয়াদ যাচাই না করে বিক্রি করা কিংবা আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ফার্মেসি ব্যবসায়ীদের ওষুধের মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.