ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ইপসার স্মার্ট উপপ্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধিদল

 

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART) প্রকল্পের আওতাধীন দুটি উপপ্রকল্প পরিদর্শন করেছেন।
সম্প্রতি প্রতিনিধিদলটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত স্মার্ট প্লাস্টিক রিসাইকেল এবং মিরসরাইয়ে বাস্তবায়িত স্মার্ট মৎস্য চাষ উপপ্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার কার্যক্রম, মিরসরাইয়ে গুচ্ছভিত্তিক ও সম্পদ-সাশ্রয়ী মৎস্য চাষ, সৌরশক্তিচালিত হ্যাচারি পরিচালনা এবং মৎস্য চাষে ‘বটম-ক্লিন’ পদ্ধতির প্রয়োগ সম্পর্কে অবহিত হন।
এ সময় প্রকল্পের উদ্যোক্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি, বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি ও অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তারা উভয় উপপ্রকল্পের উদ্যোগকে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, সম্পদের কার্যকর ব্যবহার, বর্জ্য ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সফল উদ্যোগগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়ন ও পুনরাবৃত্তির সম্ভাবনাও রয়েছে বলে তারা মত প্রকাশ করেন।
ইপসা কর্তৃপক্ষ জানায়, সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে স্মার্ট প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.