ঢাকা, , , ,
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর দুর্বৃত্তদের হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামে এক সাংবাদিককে ঘর থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী যুবক আসাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার (১৯ অক্টোবর) রাত ৮.৩০ মিনিটের দিকে সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিটন কুমার চৌধুরী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি। এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক আজাদী, প্রথম আলো ও আজকের কাগজ পত্রিকায় কাজ করেছেন।

সাংবাদিক লিটন জানান, রাত ৮. ৩০ মিনিটের দিকে আসাদ নামে স্থানীয় এক যুবক দেশীয় অস্ত্রধারী কয়েকজন সহযোগীকে নিয়ে কলেজ রোডের রেলগেটসংলগ্ন তার বাসায় প্রবেশ করে। পরে তাকে জিম্মি করে প্রেমতলা এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
হামলাকারীরা তার কাছ থেকে ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

মারধরের একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা আহত সাংবাদিককে টেনে-হিঁচড়ে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে যায় এবং পুলিশকে তাকে গ্রেপ্তারের জন্য চাপ দেয়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “সাংবাদিক লিটনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। (ওসি) মজিবুর রহমান আরো বলেন, কয়েকজন যুবক তাকে আহত অবস্থায় থানায় নিয়ে এলে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়ে, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহর নেতৃত্বে প্রেস ক্লাবের সাংবাদিক’রা হাসপাতালে গিয়ে লিটনের খোঁজ নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক’রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর ‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আসাদ ও তার সহযোগীরা সাংবাদিক লিটনকে মারতে মারতে বলছে, “তুই আওয়ামী লীগের লোক, প্রেস ক্লাব দখল করতে চাস কেন? তোকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সাংবাদিকদের দাবি, আসাদ ও তার তথাকথিত ‘প্রেসার গ্রুপ’ সম্প্রতি আরও কয়েকজন সাংবাদিককে হুমকি দিয়েছে এবং গত সপ্তাহে কালের কণ্ঠ ও পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তীর উপরও হামলার চেষ্টা চালিয়েছে।

এ ঘটনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি একজন সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা। আমরা হামলাকারী আসাদ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.