ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

কক্সবাজার

জলবায়ু সহনশীল উপকূল গঠনে ইপসা আরএইচএল প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরা, তাপমাত্রা বৃদ্ধি, মাটির ক্ষয় এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে উপকূলীয় জনগোষ্ঠী প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে পিকেএসএফ (PKSF)-এর সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ‘র RHL (Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh) প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের বসতভিটা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদে একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজায়নের একটি কার্যক্রম নয়; এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলারও একটি কার্যকর ও টেকসই উপায়। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে সহায়তা করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ফলজ গাছ থেকে প্রাপ্ত ফল পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে।

চারা বিতরণের সময় উপকারভোগীদের গাছের সঠিক পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি গাছ শুধু একটি চারা নয়; এটি একটি নিরাপদ ভবিষ্যৎ, একটি সবুজ পৃথিবী এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধের প্রতীক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.