ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

জাতীয়

২১ আগস্ট: রক্তাক্ত ইতিহাসের সেই দিন

আজ সেই বিভীষিকাময় ২১ আগস্ট,বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গভীর বেদনাবিধুর দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল। লক্ষ্য ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা।
সেদিনের সেই বিকট বিস্ফোরণ মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিয়েছিল একটি জনসমুদ্রকে। ঝরে গিয়েছিল বহু মানুষের প্রাণ, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্বের শিকার হয়েছিলেন। আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লক্ষ্য করে সেদিন
শুধু গ্রেনেড হামলাই চালানো হয়নি, তিনি যখন গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করছিলেন, তখনও তাকে লক্ষ্য করে গাড়িতে গুলি চালানো হয়েছিলো।
সেই দিনের সেই চিত্র ছিল ইতিহাসের নারকীয় ঘটনা গুলোর মধ্যে একটি। অল্পের জন্য যদি ও শেখ হাসিনা রক্ষা পেয়েছিলেন কিন্তু চারিদিকে মানুষের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল সেই দিন বঙ্গবন্ধু এভিনিউ। আমার চোখের সামনে এখনো ভেসে উঠে লাশের সারি, আহত মানুষের আত্মচিৎকার, একটু বেচে থাকার আকুতি।
এই বর্বরোচিত গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুররহমান এর স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং প্রায় ৪শ’ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।।
একজন রাজনৈতিক নেত্রীকে হত্যার জন্য বারবার চেষ্টা,এ যেন বাংলাদেশের রাজনীতির এক ভয়ংকর অধ্যায়। ২১ আগস্টের আগেও শেখ হাসিনার ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টা হয়েছিল। প্রতিবারই যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তিনি।
বিশ্বাসীদের কাছে এটি মহান আল্লাহর অশেষ রহমত। যে মানুষটির জীবন বারবার ঘাতকের নিশানায় এসেছে, মহান আল্লাহ তাঁকে বারবার রক্ষা করেছেন, এ বিশ্বাস তাঁর অনুসারীদের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।
২১ আগস্ট তাই শুধু একটি তারিখ নয়; এটি শোক, বেদনা, সাহস ও প্রতিরোধের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়,রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার সংস্কৃতি কোনো সভ্য সমাজের পথ হতে পারে না।
আজকের এই দিনে ২১ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি। একই সঙ্গে প্রার্থনা করি—বাংলাদেশের মাটিতে আর কখনো যেন রাজনৈতিক সহিংসতা, গ্রেনেডের বিস্ফোরণ কিংবা হত্যার ষড়যন্ত্রের অন্ধকার ফিরে না আসে।
মহান আল্লাহ ২১ আগস্টের শহীদদের জান্নাত নসিব করুন এবং বাংলাদেশকে হিংসা, সন্ত্রাস ও রাজনৈতিক হত্যার সংস্কৃতি থেকে মুক্ত করুন। আমিন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.