ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

জোরপূর্বক উচ্ছেদ, সীতাকুণ্ডে গৃহহীনদের আর্তনাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনিতে দীর্ঘ তিন-চার দশক ধরে বসবাসরত প্রায় ২০০ ভূমিহীন পরিবারের বসতবাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ( কে ওয়াই সি আর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ) এর বিরুদ্ধে।
গত চার দিন ধরে কোনো ধরনের আনুষ্ঠানিক সরকারি নোটিশ ছাড়াই বহিরাগত লোকজন ও এক্সকাভেটর ব্যবহার করে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন যে, স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তাদেরকে নামমাত্র ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে এবং অর্থ প্রদানের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে।
দ্রুত পুনর্বাসন ও সুনির্দিষ্ট ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.