ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

অপরাধ

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ চারজন আটক

চোরাচালানবিরোধী অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান চালায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.