ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো ৪৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব। কচ্ছপতলী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও সর্বস্তরের এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় দিনব্যাপী নানা মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৫৭০ বুদ্ধাব্দ, ১৩৮৮ মঘাব্দ রোজ মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় কর্মসূচি পালিত হয়।
​উৎসবের দিন সকাল ৯:০০ ঘটিকায় নির্ধারিত সময়ে পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে চীবর ও অন্যান্য দান সামগ্রী প্রদান করা হয়। এরপর বেলা ১১:০০ টার দিকে যথাযথ নিয়মে পিন্ডু চরণ দান সম্পন্ন হয়।
দুপুরের বিরতির পর বিকেল ২:৩০ মিনিটে শুরু হয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় দেশনা ও উপাসনা পর্ব। এ সময় উপস্থিত উপাসক-উপাসিকাদের পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা করানো হয়। পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ধর্মীয় দেশনা ও আশীর্বচ প্রদান করেন আমন্ত্রিত সম্মানিত ভিক্ষু সংঘ। দিনব্যাপী চলা এই ধর্মীয় মহোৎসবে রাতের অংশে বৌদ্ধ ধর্মীয় কীর্তন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা পুরো বিহার প্রাঙ্গণকে এক গভীর আধ্যাত্মিক আমেজে ভরে তোলে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও মহামূল্যবান ধর্মানুশাসন দানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের সম্মানিত অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ।
​অনুষ্ঠানে কচ্ছপতলী পাড়াবাসী ছাড়াও আশপাশের বিভিন্ন পাড়া ও এলাকা থেকে শত শত পুণ্যার্থী, দায়ক-দায়িকা অংশগ্রহণ করে পূণ্য অর্জন করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হলো এই কঠিন চীবর দান। বর্ষাব্রত পালনের পর তিন মাস প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়, যা মাসব্যাপী বিভিন্ন বিহারে উদযাপিত হয়ে থাকে। নিয়মানুযায়ী মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কাটা, সুতা রঙ করা, তাঁতে কাপড় বুনে চীবর তৈরি করে তা পুণ্য অর্জনপূর্বক ভিক্ষু সংঘকে দান করা হয়—যা এই উৎসবের মূল বৈশিষ্ট্য।
​দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা, চীবর দান এবং পুণ্যার্থীদের এক মিলনমেলার মধ্য দিয়ে কচ্ছপতলী পাড়া বৌদ্ধ বিহারের ৪৫ তম শুভ কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.