ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন

প্রচ্ছদ >

স্বাস্থ্য

অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

দুর্গম পাহাড়ি জনপদে অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। এ উদ্যোগের আওতায় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় বান্দরবান সদর জোনের লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসির নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম, এএমসি। তিনি অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসার দুর্ভোগ লাঘব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
মানবিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পাহাড়ের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.