ঢাকা, , , ,
সর্বশেষ
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ

প্রচ্ছদ >

কুড়িগ্রাম

বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ কেমিস্ট ও ঔষধ ব্যবসায়ীদের আহ্বানে এবং সারা দেশের ন্যায় বিসিডিএস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এতে জেলার বিভিন্ন উপজেলার শত শত ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্ট অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিসিডিএসের সহযোগিতায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালিত হয়ে আসছে। সমিতির সম্পৃক্ততা বাতিল হলে তৃণমূল পর্যায়ের ঔষধ ব্যবসায়ী ও কর্মচারীদের প্রশিক্ষণ ও নিবন্ধন প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, ফার্মেসি পেশা এবং সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অধিকার রক্ষায় বিসিডিএসের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। হঠাৎ করে কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ব্যবসায়ী সমাজকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো সমিতির সম্পৃক্ততা বহাল রাখার জোরালো দাবি জানান। অন্যথায় ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আরও কঠোর ও দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিডিএস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান খাঁন (হেরিক), সিনিয়র সহ-সভাপতি শ্রী চিন্ময় পাল, সহ-সভাপতি কে এম আব্দুস সাত্তার, সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.