ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি
অসহায় মানুষের পাশে বান্দরবান সদর জোন, ২৬ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ

প্রচ্ছদ >

বান্দরবান

আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে আলীকদম থানার এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলীকদম থানার কনস্টেবল সাজু চক্রবর্তী থানার সরকারি কাজে মোটরসাইকেল যোগে লামা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক (চকরিয়া) থেকে আলীকদমগামী একটি লোকাল বাসের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আলীকদম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আলীকদম-চকরিয়া সড়কটি পাহাড়ি ও আঁকাবাঁকা হওয়ার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এ অবস্থায় যানবাহনের দ্রুতগতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বর্তমানে নিহত পুলিশ সদস্যের মরদেহ আলীকদম সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.