ঢাকা, , , ,
সর্বশেষ
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
কাটেনি চুয়েট সংকট, এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’

প্রচ্ছদ >

অন্যান্য

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়া উপজেলায় সকল দপ্তর প্রধানের সঙ্গে মতবিনিময় সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর পাবনা সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল দপ্তরপ্রধানের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি, সংশ্লিষ্ট কার্যক্রমের বর্তমান অবস্থা এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি কার্যালয়ের আয়োজনে ২০২৬–২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ সব দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উক্ত কর্মসূচিগুলোতে আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদ সহ কৃষক, খামারি ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.