ঢাকা, , , ,
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
পাবনার ঈশ্বরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
পাবনার রুপপুর থেকে দুই দফায় প্রায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডে
আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামে এমপির পিএস ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

প্রচ্ছদ >

অন্যান্য

দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম পদক্ষেপের সঙ্গে সামাজিক সুরক্ষা কার্যক্রমের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। তারা বলেন, দুর্যোগের পর সহায়তা দেওয়ার পাশাপাশি পূর্বাভাস ও ঝুঁকির তথ্যের ভিত্তিতে দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর কাছে সামাজিক সুরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া গেলে মানুষের জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
বৃহস্পতিবার নগরীর হোটেল আগ্রাবাদে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত অ্যান্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘সামাজিক সুরক্ষা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এবং ইপসার বাস্তবায়নে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইপসার প্রজেক্ট ম্যানেজার (এ্যান্টিসিপেটরি এ্যাকশন) সানজিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) মো. আব্দুল আজিজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক আরিফা নাজনীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা মো. হারুন অর রশীদ, শিক্ষাবিদ সৌমেন দত্ত, কাজী সোহানা কায়সার প্রমুখ।

কর্মশালায় তাত্ত্বিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সাইফুল ইসলাম, ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম এবং এস এম শাহরিয়ার আলম।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শুধু দারিদ্র্য মোকাবিলার কর্মসূচি হিসেবে বিবেচনা করলে চলবে না। দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং আগাম পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও সামাজিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও প্রান্তিক পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর ঝুঁকি বিবেচনায় নিয়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগ-সংবেদনশীল করা প্রয়োজন।
কর্মশালায় জনস্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবার বিষয়ও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দুর্যোগের আগে নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করার কার্যকর পরিকল্পনা থাকলে দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য ও মানবিক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে আগাম সতর্কবার্তা ও আগাম পদক্ষেপের সমন্বয় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক ও জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে দুর্যোগের আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।
বক্তারা আরও বলেন, ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ, আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, প্রয়োজনভিত্তিক সহায়তা নির্ধারণ এবং দ্রুত সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে দুর্যোগের ঝুঁকি, পূর্বাভাস এবং স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.