ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনার ঈশ্বরদীতে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় যুবদলের ৫ নেতা সংবর্ধিত
ভূজপুরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
‎পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনার ঈশ্বরদীতে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় যুবদলের ৫ নেতা সংবর্ধিত

পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রীয় নির্দেশে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদ ফিরে পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৫ নেতাকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ২৫ নভেম্বর ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক মোড়ে এবং উপজেলার মুলাডুলিতে এই গণ-সম্বর্ধনা দেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতাকর্মী হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান।
এই সংবর্ধনা উপলক্ষে দলের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঈশ্বরদী থেকে মুলাডুলি বাজার পর্যন্ত মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুলাডুলি পৌছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা যুবদলের পাঁচ নেতাকর্মীকে সংবর্ধনা জানান।
এছাড়া এ সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল সহ পদ ফিরে পাওয়া পাঁচ নেতাকর্মীকে আবারও গণসংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছরে অপরিসীম নির্যাতন, জুলুম অত্যাচার, পুলিশি হয়রানি ও মামলা মোকদ্দমায় জর্জরিত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, যুবদলের জাকির হোসেন জুয়েলসহ দলের বেশ কয়েকজনকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাদের বহিষ্কার করা হয়েছিল। তবে কেন্দ্রীয় কমিটি সহানুভূতির সঙ্গে সেই শুধু যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এসময় তারা জাকারিয়া পিন্টুসহ আরও নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবর্ধনার জবাবে স্বপদ ফিরে পাওয়া জাকির হোসেন জুয়েল বলেন, আমরা ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।
উল্লেখ্য, শনিবার ২১ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদীর পাঁচজনের বহিষ্কারদের প্রত্যাহারের তথ্য জানানো হয়। এর সাড়ে ৭ মাস আগে ২ ফেব্রুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে দলের সব পর্যায়ের পদ থেকে ঈশ্বরদীর ওই পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা করেছিল যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদনের প্রেক্ষিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.