ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য, বাগেরহাট

বাগেরহাটের রামপাল ৫৩০ জন নারী ও পুরুষ নতুন করে ফিরে ফেলেন চোখের আলো

অন্ধত্ব প্রতিরোধ করুন এই স্লোগান কে সামনে রেখে গত ১৭ই মে ২০২৪, বড়দিয়া হাজি আরিফ মাদ্রাসা, রামপাল, বাগেরহাটে বিনা মুল্যে দিনব্যাপি চক্ষু শিবিরের আয়োজন করে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব, জেলা ৩১৫ এ২। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়লগঞ্জ, সরণখোলা, দাকোপ, বটিয়াঘাটা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ জন রোগীকে বাছাই করা হয়।

বাছাইকৃত ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ২০২৪ ঢাকায় ৩৭৩ জনকে “ডাচ আই হাসপাতালে” বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেয়া হয়।

চক্ষু শিবিরে নেত্র নালী ও মাংস বৃদ্ধি অপারেশনের জন্য বাছাইকৃত ১২৩ জন রোগীর মধ্য থেকে ৮২ জন রোগীকে খুলনার স্বাস্থ্যসেবা ক্লিনিকে ৩০ শে জুন থেকে ১১ই জুলাই, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন করা হয়েছে। এ বছর মোট ৪৫৫ জন রোগীর অপারেশন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ, ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ছয় হাজারেরও অধিক ছানি পড়া, মাংস বৃদ্ধি, নেত্রনালী, রোগী বিনা মূল্যে অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি ফিরে পেয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.