ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুন্ডের বাঁশবাড়িয়া বেড়িবাঁধে ভাঙা স্লুইস গেট নিয়ে উৎকণ্ঠা চরমে

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত স্লুইস গেটটি বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এই গেটটি এখনো রয়ে গেছে ভয়াবহ ঝুঁকির মধ্যে। তবে সংস্কারের কাজ শুরু হলেও তা অস্থায়ী পর্যায়ে সীমাবদ্ধ থাকায় স্থানীয়দের উদ্বেগ কমছে না।

গেটটি সাময়িকভাবে কয়েকটি পাইপ ও বালিভর্তি জিও ব্যাগ দিয়ে মেরামত করা হয়। কিন্তু এটি ছিল একটি তাৎক্ষণিক সমাধান, টেকসই নয়। ফলে প্রতিনিয়তই লবণাক্ত পানি ঢোকার আশঙ্কা তৈরি হচ্ছে। বর্ষা বা ঘূর্ণিঝড়ের সময় এই ঝুঁকি বহুগুণে বাড়ে। এতে ফসলি জমি, বসতবাড়ি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান এবং যোগাযোগব্যবস্থাও হুমকির মুখে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের বন্যার সময় গেটটি ভেঙে পড়ার পর প্রচুর কৃষি জমি লবণপানিতে ডুবে গিয়ে নষ্ট হয়ে যায়। ফলে একদিকে যেমন চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের অর্থনীতি।

স্থানীয়রা আরো বলছেন, “বাঁশবাড়িয়ার মানুষ এখন শুধু অপেক্ষা করছে কবে গেটটির পূর্ণাঙ্গ সংস্কার হবে। আমাদের জীবন-জীবিকা এবং ভবিষ্যৎ বাঁচাতে হলে দুর্যোগ আসার আগেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
তাদের দাবি, অবিলম্বে স্লুইস গেটটির পূর্ণ সংস্কারকাজ শুরু করা না হলে একটি বড় দুর্যোগে গোটা এলাকা বিপর্যয়ের মুখে পড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের একটাই আবেদন—সমস্যাটি যেন আর অবহেলিত না হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.