ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুণ্ড মহন্তের হাটে এক লক্ষ টাকার গরু ক্রয়-বিক্রয় করলেই মাত্র তিন হাজার টাকা হাসিল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীতাকুণ্ড পৌরসভার ঐতিহ্যবাহী মহন্তের হাটেই জমে উঠেছে পশুর হাট। সীতাকুণ্ড উপজেলায় ১৫টি পশুর হাটের অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে সীতাকুণ্ড পৌরসভার ঐতিহ্যবাহী মহন্তের হাট অন্যতম। আজ, ৩ জুন, সীতাকুণ্ড মহন্তের হাটে দেশি ও খামারের উন্নত জাতের গরুতে পূর্ণ হাট হলেও বেচাকেনা অনেক কম।

একজন গরু বিক্রেতা জানালেন, “আমি বেশ কয়েকটি বড় বড় উন্নত জাতের গরু এনেছি। কিন্তু ক্রেতারা দাম নিয়ে দোটানায় আছেন। যেমন, ১ লাখ ৫০ হাজার টাকার গরুর দাম ক্রেতারা ১ লাখ টাকার নিচে চাচ্ছেন।”

ক্রেতা মো: আকবর হোসেন বলেন, “১ লাখ টাকার নিচে কোনো গরু নেই। আমি ৯০ হাজার টাকা বললেও বিক্রেতা ১ লাখ ২০ হাজার টাকা চাচ্ছেন। আজকের হাটে গরুর দাম খুব বেশি, তাই আজকে আর কিনবো না”।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গরুর দাম নিয়ে ক্রেতারা উদ্বিগ্ন। অনেকেই তাদের বাজেট অনুযায়ী গরু কিনতে পারছেন না। তাই এক লাখ টাকা প্রতিটি গরু ক্রয় বিক্রয় করলে ৩ (তিন) হাজার টাকা হাসিল বাবদ নির্ধারণ করা হয়েছে। যা খুবই কম। এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করতে জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানালেন, “প্রতিটি হাটে পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা বলছেন, দেশি খামারের এসব গরুই এবারের কোরবানির চাহিদা মেটাতে যথেষ্ট। চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু মজুত থাকায় পশুর কোনো সংকট হবে না।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.