ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

“ দুস্থদের সহায়তা শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব”- আবু সুফিয়ান

চট্টগ্রামে-৫ আসনের ধানের শীষ প্রতীকে সাংসদ পদপ্রার্থী আবু সুফিয়ান শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, পাশাপাশি শীতার্ত ও দুস্থ মানুষের পাশেদাঁড়ানোর লক্ষ্য নিয়ে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রধান উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। সৌজন্যে কম্বল বিতরণে সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আক্তার সওদাগর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস. এম. মফিজুল্লাহ এবং সঞ্চালনা করেন হাজী ফেরদৌস ওয়াহিদ।

বক্তারা জানান, “চট্টগ্রাম-৯ আসনের জনগণের আস্থার প্রতীক আলহাজ্ব আবু সুফিয়ান, সবসময় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এলাকার উন্নয়নে এবং মানবিক কর্মকাণ্ডে তার অবদান অতুলনীয়। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

“আবু সুফিয়ান বলেন,”আজকের এই কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে আমি আনন্দিত। শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। আমি চাই প্রত্যেক মানুষ যেন মৌলিক মানবিক সহায়তা পায়। পাশাপাশি আমি গণতন্ত্রের আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি তার ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরীর লিটন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, জাকির হোসেন, গিয়াস উদ্দিন ভূঁইয়া, এডভোকেট তারেক আহমেদ, হাজী বেলাল হোসেন, কাজী জসীমউদ্দীন মিন্টু, সাইফুল ইসলাম সেলিমসহ আরও অনেকে।
৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.