পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশবাগান থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র শুটারগান উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তাঁর দেওয়া তথ্যানুযায়ী রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার আওতাপাড়ার সায়েরটাড়া জনৈক আমিরুল প্রামাণিকের বসতবাড়ি সংলগ্ন বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান উদ্ধার করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাঁশ বাগানে অভিযান চালায় ও শুটারগানটি উদ্ধার করে।
ওসি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি জিডি করা রেকর্ড করা হয়েছে। তবে অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে বা কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।





