ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

নাটোরের হয়বতপুরে প্রতারণার শিকার গার্মেন্টস শ্রমিক মাসুদ

নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামে প্রভাবশালী এক ব্যক্তির প্রতারণার শিকার হয়ে বসতভিটা হারিয়েছেন প্রতিবন্ধী গার্মেন্টস শ্রমিক মাসুদ রানা (৩৮)। ব্যাংকে বন্ধক রাখা জমি গোপন করে বিক্রির অভিযোগে বর্তমানে তিনি পরিবারসহ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হয়বতপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম নিজের নামে থাকা একটি জমি আগে থেকেই একটি ব্যাংকে মর্টগেজ (বন্ধক) রেখে ঋণ গ্রহণ করেন। পরে ওই তথ্য গোপন রেখেই তিনি মাসুদ রানার কাছে জমিটি বিক্রি করেন। জমি কেনার পর মাসুদ রানা সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
কিন্তু নজরুল ইসলাম ব্যাংকের ঋণ পরিশোধ না করায় সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ওই জমিতে সাইনবোর্ড স্থাপন করে নিলাম প্রক্রিয়া শুরুর প্রস্তুতির কথা জানায়। এতে করে মাসুদ রানা তার পরিবার নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন। বর্তমানে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মাসুদ রানা একসময় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে তিনি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এই প্রতারণায় তার পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে।
পরিবারটি শিক্ষানুরাগী বলেও জানা গেছে। তার বড় ছেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত, মেজো সন্তান নাটোর এন.এস. সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে এবং ছোট ছেলের বয়স মাত্র পাঁচ বছর। বসতভিটা হারানোর কারণে সন্তানদের পড়াশোনা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নজরুল ইসলাম এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ ঘটনায় মাসুদ রানা আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাসুদ রানার বসতভিটা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.