ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাউবি ছাত্র এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত সভাপতি মনির সা. সম্পাদক সাজু

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মনোনীত হলেন রাঙ্গামাটি জেলার কাউখালীর উপজেলার সন্তান মোঃ মনির হোসেন। সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রামের সন্তান মোঃ সাইফু রহমান
সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পটিয়ার সন্তান মোঃ শাহ জাহান সাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে রাঙ্গুনিয়ার কন্যা রুপা বড়ুয়া মনোনীত হয়েছে।

২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ করিম রাজা ও সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন এর স্বাক্ষরিত ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় দপ্তরের উপাচার্যের দিক নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় ১০১বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রামের সাতটি বাউবি সেন্টার নিয়ে গঠিত হয় এই কমিটি, সাতটি স্টাডি সেন্টার মধ্যে সভাপতি পদে ২০জন প্রতিবন্ধীর মধ্যে সভাপতি পদে ১ জন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ১৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১৩ প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেন্দ্রীয় কমিটি ও উপাচার্য সহ কেন্দ্রীয় সভাপতি পর্যালোচনা সাপেক্ষে স্টুডেন্ট এনআইডি যাচাই-বাছাই ও স্টাডি সেন্টারের কার্যপরিধি, সাংগঠনিক দক্ষতা যাচাই-বাছাই করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটির লক্ষ্য হল চট্টগ্রাম বিভাগের প্রতিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, অনিয়ম
বন্ধ সহ ন্যায্য অধিকার ও নৈতিকতার স্বপক্ষে কাজ করবে। কেন্দ্রের সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রেও সচেষ্ট থাকবে এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করণ, বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীদের পাশে থেকে সর্বাত্মক কাজ করে যাবে।

নব-গঠিত চট্টগ্রাম কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন অতি দ্রুত চট্টগ্রাম বাউবি আঞ্চলিক পরিচালকের সাথে কমিটির সদস্যবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবে এবং প্রতিটি বাউবি ক্যাম্পাসে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাওয়া প্রয়োজনে সেন্ট্রাল কমিটির হস্তক্ষেপে একটি ইতিবাচক সমাধান খুঁজে নেয়া।তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.