ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৬ শুরু আগামীকাল

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘জাগৃতি’র উদ্যোগে হাটহাজারীর বহুল প্রতীক্ষিত “জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৬” আগামীকাল ৯ মে ২০২৬, শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। উত্তর জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজক কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাগৃতির সভাপতি মো. ওসমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা।

মতবিনিময় সভায় জানানো হয়, জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২৬ এবারও বর্ণাঢ্য আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ও দর্শকসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আয়োজকরা টুর্নামেন্টকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সেলিম চৌধুরী মানিক, মো. সেলিম উদ্দিন রিয়াজ, মো. আরিফুর রহমান, মো. রুবেল ও মো. মোরশেদুল ইসলাম চৌধুরীসহ কার্যকরী সংসদের সদস্যবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.