ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

যোগ্য নাগরিক হয়ে দেশগঠনে তরুণদের এগিয়ে আসতে হবে : যুব ক্যাব চবি

 

তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখতে হলে দক্ষ, সচেতন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, যোগ্যতা ও নেতৃত্বগুণ অর্জনের পরিবর্তে কেবল ক্ষমতা ও অর্থের প্রতি আকর্ষণ তরুণদের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। আজকের তরুণরাই আগামীর রাষ্ট্র ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই নিজেদের দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের শপথ নিতে হবে।
২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ মে ২০২৬ ইংরেজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পুকুরপাড়ে যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত “বৈশাখের আড্ডা” ও “চড়ুইভাতি ২০২৬” অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
যুব ক্যাব চবি শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব ক্যাব চবির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল, ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং সেক্রেটারি তৌহিদ উল্লাহ, সদস্য সুমাইয়া সাব্বিরা মিথিলা ও মারিয়া মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ইসমাইল ফারুকী, পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল শাহীন এবং চাকসুর ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ও যুব ক্যাব চবির সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব আন্দোলন-সংগ্রামেই তরুণদের ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তরুণদের দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, নারীর মানবাধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য ও অনাচার প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফল ড্র ও আড্ডা। নবীন-প্রবীণ সবার প্রাণবন্ত অংশগ্রহণে “চড়ুইভাতি ২০২৬” হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি এসোসিয়েট সদস্য থেকে কার্যকরী সদস্য হিসেবে পদোন্নতি পাওয়া সদস্যদের নাম ঘোষণা করেন। আয়োজকরা জানান, যুব ক্যাব চবি শাখায় প্রাথমিকভাবে এসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তির পর নির্দিষ্ট সময় কর্মকাণ্ড মূল্যায়ন করে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করা হয়, যা সদস্যদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.