ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৭১ সদস্যের কমিটি গঠন শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৭১ সদস্যের কমিটি গঠন

নিজামুদ্দিন আহ্বায়ক, রাকিবুল ইসলাম রাকিব সদস্য সচিব নির্বাচিত।

সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শ্রমিক নেতা নিজামুদ্দিনকে আহ্বায়ক এবং রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের অলংকার এলাকায় অবস্থিত হানিমুন টাওয়ারে শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সোহাগ মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাফফর। এছাড়াও চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিল্পোন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চল বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত আহ্বায়ক নিজামুদ্দিন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত এই কমিটির মাধ্যমে সীতাকুণ্ড-বাড়বকুণ্ড শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.