ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ১১ জুন: প্রান্তিক যুবদের নাগরিক নেতৃত্ব ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) আয়োজিত এ সভা ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মরহুম মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের উন্নয়ন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইপসা। এতে সহযোগী সংস্থা হিসেবে রয়েছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও অগ্রগতি সংস্থা।

সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হান্নান আলম এবং বিওয়াইএলসি’র আঞ্চলিক ব্যবস্থাপক আলী আশরাফ।

ইপসার পরিচালক (কেএমএফওআরডি) ও জাগরণ প্রকল্পের ম্যানেজারিয়াল ফোকাল মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের মূল উপস্থাপনা করেন প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার গবেষণা ও এমঅ্যান্ডই বিভাগের ম্যানেজার ড. মোরশেদ হোসেন মোল্লা।

এছাড়া সভায় সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, যুব সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড, সীতাকুণ্ড উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়ন এবং মীরসরাই উপজেলার দুটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৪ হাজার ৩৮৫ জন যুবক-যুবতী সরাসরি এবং ১০ হাজার ১৫০ জন পরোক্ষভাবে প্রকল্পের সুবিধা পাবেন। এর মধ্যে অন্তত ৫০ শতাংশ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর যুব সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে ৩০টি যুব দল গঠন, নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ, পিয়ার-লেড সেশন, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটিতে (ইউডিসিসি) যুবদের অংশগ্রহণ, আন্তঃপ্রজন্মীয় সংলাপ, কমিউনিটি রেডিও ও টকশো এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনা। প্রকল্পটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৪, ৭, ১৬ ও ১৭ অর্জনে অবদান রাখবে।

আলোচনায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ যুব হলেও স্থানীয় শাসনব্যবস্থা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনও সীমিত। এ বাস্তবতায় যুবদের নেতৃত্ব বিকাশ ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে ‘জাগরণ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা কিশোরদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ঝুঁকি থেকে সুরক্ষায় তরুণদের আরও সম্পৃক্ত করার সুপারিশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “জাগরণ একটি সময়োপযোগী উদ্যোগ। এ প্রকল্প যুবদের নাগরিক জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করবে এবং সরকারের বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “যুবদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে জাগরণ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশ সরকারের জাতীয় যুব নীতি-২০১৭ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.